ইবির শিক্ষা সফরের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৭

ইবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৩:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:০৫

ট্রাকের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের বাসের সংঘর্ষ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষা সফরের একটি বাসের সঙ্গে কাঠ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) কুষ্টিয়ার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক আনিচুর রহমান।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ থেকে মেহেরপুরের মুজিবনগরে বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল। সকাল ৮টায় ক্যাম্পাস থেকে বাস ছেড়ে যায়। বাসটি কুষ্টিয়ার নওদাপাড়া এলাকায় পৌঁছালে কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পাসের বাসটিকে ধাক্কা দেয়।
এ দুর্ঘটনায় চার ছাত্র ও তিন ছাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শিক্ষা সফরে না গিয়ে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসে ফিরে আসে।
আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিচুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের