কেসিসি নির্বাচন: ৫ মেয়র ও ১৮৬ কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত, মঙ্গলবার প্রতীক বরাদ্দ

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১৯:৩০আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১৯:৩৭

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সোমবার (২৩ এপ্রিল) প্রত্যাহার শেষে মেয়র পদে চূড়ান্তভাবে ৫ জনই প্রার্থী রয়েছেন। পাশাপাশি কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ১৮৬ জন। এর মধ্যে রয়েছেন সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে ৩৮ জন। কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এ দিন সাধারণ ওয়ার্ডে ৩৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মেয়র পদে কোনও প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করা হবে। সকালে শুরুতেই মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। এরপর সংরক্ষিত মহিলা ওয়ার্ড প্রার্থীদের প্রতীক ও শেষ অংশে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান