খুলনায় খালেকের ৩১ দফা ইশতেহার

খুলনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৫:১৭

  আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিচ্ছন্ন নগর গড়া এবং সর্বাধিক নাগরিক সুবিধা ও সেবাকে প্রধান্য দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে তালুকদার আব্দুল খালেক জানান,কেসিসির সঙ্গে সংগতিপূর্ণ না হলেও নির্বাচিত হয়ে তিনি সিটি গভর্নমেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চান। তা হলে কেসিসি ও ওয়াসাসহ নগরীর উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব হবে।

তিনি আরও বলেন,‘ইজিবাইকে চাঁদাবাজী অব্যহত রয়েছে। সব ধরণের চাঁদাবাজী বন্ধসহ মাদক নিমূলে তিনি ভূমিকা পালন করবেন। পুলিশসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর সহযোগীতা পেলে এ শহর থেকে ৬ মাসের মধ্যে মাদক নির্মূল করা সম্ভব।’

তালুকদার আব্দুল খালেক ঘোষিত ইশতেহারের ৩১ দফা হচ্ছে: সিটি গভর্নমেন্ট ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ, পরিকল্পনা গ্রহণে পরামর্শক কমিটি গঠন, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে সেবা বৃদ্ধি, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, মাদকমুক্ত নগর গড়ে তোলা, নতুন আয়ের উৎস সৃষ্টি, সিটি সেন্টার গড়ে তোলা, বিনামূল্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি, গুরুত্ব বিবেচনা করে সড়ক উন্নয়ন, পার্ক-উদ্যান নির্মাণ ও বনায়ণ সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও বিকাশ ঘটানো, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ, প্রতিটি ওয়ার্ডে ক্রিড়া উন্নয়নের উদ্যোগ গ্রহণ, সোলার পার্ক আধুনিকায়ন, বধ্যভূমিগুলোর স্মৃতি সংরক্ষণ, কেসিসিকে দুর্নীতিমুক্ত করা, যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান, সুইমিং পুল স্থাপন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ, নগরীর সৌন্দর্য বর্ধণে আরও উদ্যোগ গ্রহণ, ৩টি নতুন থানা পরিকল্পিতভাবে গড়ে তোলা, আধুনিক কশাইখানা নির্মাণ, খালিশপুর ও রূপসা শিল্পাঞ্চলের উন্নয়ন, ওয়াসা, কেডিএ, রেলওয়ে, টেলিকমিউনিকেশন ও বিদ্যুৎ পরিসেবার উন্নয়ন এবং খুলনা মহানগরী সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ।

সংবাদ সম্মেলনে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘২০০৮ সালে সিটি মেয়র হিসেবে আমি দায়িত্ব গ্রহণের পর ওই সময়ের মহাজোট সরকারের আমলে কেসিসির সর্বাধিক এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ পাওয়া গিয়ে ছিল। এর মধ্যে বিভিন্ন খাতে প্রায় দুই শত ৭৫ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছিল। অন্যান্য উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা পেয়েছিল। ২০১৬ সালের মধ্যে সব উন্নয়ন কাজ পর্যায়ক্রমে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু সঙ্গত কারণে তা সম্ভব হয়নি। পুনরায় নির্বাচিত হলে আমার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সুষ্ঠুভাবে শেষ করা এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ নগরবাসীকে অধিক সেবা দিতে ও নিজেকে সম্পৃক্ত করতে তিনি আগ্রহী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী শেখ হারুনুর রশীদ, সমন্বয়কারী ও কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মকবুল হোসেন মিন্টু, সাবেক এমপি সোহরাব আলী সানাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান