পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে: খালেক

খুলনা প্রতিনিধি
০৩ মে ২০১৮, ১৬:১৭আপডেট : ০৩ মে ২০১৮, ১৬:৫৩

গণসংযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, ‘উন্নয়নের স্বার্থে খুলনাবাসী আজ ঐক্যবদ্ধ। যে কারণে মহানগরীতে নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

বৃহস্পতিবার সকালে মহানগরীর ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: স্থগিত ঘোষণার ৫ ঘণ্টা পরই প্রচারণায় ফিরলেন মঞ্জু

তালুকদার খালেক বলেন, ‘নেতৃত্বের অযোগ্যতা ও চরম ব্যর্থতার করণে গত ৫ বছর খুলনা মহানগর সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। মহানগরীর জলাবদ্ধতা, মাদকের ভয়াবহতা ও মশার উৎপাতে নগরবাসী আজ অতিষ্ঠ। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দেবো। খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইর মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’

নির্বাচনি প্রচারকালে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজমল আহম্মেদ তপন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, আইন সম্পাদক আইয়ুব হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, হফেজ শামীম, ২৭ নম্বর কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন, সদর থানা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান