বিএনপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন শর্ত আরোপ করছে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৯:৩৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:৩৫

হাসানুল হক ইনু

করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি বিভিন্ন শর্ত আরোপ করছে। বিএনপি কখনো খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাচ্ছে, কখনও নির্বাচনকালীন সময় শেখ হাসিনা সরকারের বদলে একটি ভুতের সরকারের দাবি উত্থাপন করছে, আবার কখনও নির্বাচন কমিশন অদল-বদল করার কথা বলছেন।’ রবিবার (৬মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মাঠ দিবস উপলক্ষে আধুনিক যন্ত্র ব্যবহার করে ধান কাটা উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া সনদধারী আগুন সন্ত্রাসী ও জঙ্গিদের ঘনিষ্ঠ সঙ্গী। তাই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও সনদধারী আগুন সন্ত্রাসীর পক্ষে উকালতি করা মানেই গণতন্ত্রকে অস্বীকার করা।’

তিনি বলেন,‘মনে রাখতে হবে নির্বাচন কোনও বাণিজ্য নয় যে অপরাধীর দণ্ড মওকুফের বিনিময়ে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-মিরপুর সার্কেল) নুরে আলম সিদ্দিক, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ, জেলা জাসদের সভাপিত গোলাম মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি মো. শরীফসহ জাসদের নেতাকর্মীরা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান