দাউদখালী নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৭:২৬আপডেট : ০৭ মে ২০১৮, ১৭:৩৬

বাগেরহাট বাগেরহাটের রামপালে দাউদখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু হৃদয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ মে) সকালে দাউদখালী নদীতে ভাসমান অবস্থায় স্বজনরা তার লাশ উদ্ধার করে। এর আগে রবিবার দুপুরে নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে হৃদয় নিখোঁজ হয়।
নিখোঁজের পর শিশু হৃদয়কে উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অংশ নেয়। রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করে। হৃদয় রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের দিনমজুর জাকির হোসেনের ছেলে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ‘নদীতে পড়ে নিখোঁজ হওয়া শিশু হৃদয়ের লাশ সোমবার সকালে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে তার স্বজনরা। রবিবার হৃদয় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে দুপুর একটার দিকে দাউদখালী নদীতে পৌঁছে বাগেরহাট, খুলনা ও মোংলা ইপিজেড ইউনিটের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। দাউদখালী নদীর কয়েক কিলোমিটার এলাকায় আমাদের ডুবুরি দল তল্লাশি চালায়। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত শিশু হৃদয়ের সন্ধান না পেয়ে আমরা উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান