‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর’

খুলনা প্রতিনিধি
০৯ মে ২০১৮, ০১:১০আপডেট : ০৯ মে ২০১৮, ০১:১৬

বক্তব্য রাখছেন মাহাবুবউল আলম হানিফ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।’

মঙ্গলবার (৮ মে) বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়ামে দাকোপ, আড়ংঘাটা ও বটিয়াঘাটার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সভায় তিনি কেসিসি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে ভোটারদের দ্বারে দ্বারে যেতে আহ্বান জানান।

মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘বর্তমান সরকার দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, তা ভোটারদের সামনে তুলে ধরতে হবে। চক্রান্তকারীরা যাতে সাধারণ ভোটারদের ভুল বুঝিয়ে বিজয় নস্যাৎ করতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ে থাকতে হবে। তাহলে নৌকার বিজয় অবসম্ভাবী।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, পঞ্চানন বিশ্বাস এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজান এমপি, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী এমপি, কেন্দ্রীয় উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। উপজেলা সাধারণ সম্পাদক দিলীপ হালদার ও ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ জামান হাদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম