বেনাপোল সীমান্তে ৪০ হাজার ডলারসহ মুদ্রা পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
১০ মে ২০১৮, ১৫:২৯আপডেট : ১০ মে ২০১৮, ১৫:৪০

৪০ হাজার ডলারসহ আটক মুদ্রা পাচারকারী

বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে শেখ এনামুল হক (৩০) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার আমেরিকান ডলার জব্দ করা হয়। এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাশিয়াল গ্রামের শেখ আবু বকরের ছেলে। বৃহস্পতিবার (১০ মে) সকাল ১০টার দিকে তাকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে বরিশালগামী এমএম পরিবহনের একটি বাস থেকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল চেকপোস্ট থেকে এমএম পরিবহনে একজন মুদ্রা পাচারকারী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বরিশাল যাবে। এমন সংবাদের ভিত্তিতে ওই পরিবহনটি আমড়াখালী বিজিবি পোস্টে এলে তল্লাশি করা হয়। এ সময় এনামুল হক নামে এক যাত্রীকে তল্লাশি করে ৪০ হাজার বৈদেশিক মুদ্রা (আমেরিকান ডলার) পাওয়া যায়। এ সময় মানি লন্ডারিং আইনে এনামুলকে আটক করা হয়। 

বেনাপোল আমড়াখালী বিজিবি পোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মুদ্রাসহ আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম