প্রচারণা শেষ, কাল নির্বাচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মে ২০১৮, ০০:৪৩আপডেট : ১৪ মে ২০১৮, ০০:৫৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি)নির্বাচনে রবিবার মধ্যরাতে প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ মে) ভোটগ্রহণ শুরু হবে। রবিবার (১৩ মে) দুপুর থেকে টহল শুরু করে বিজিবি। নির্বাচনের জন্য ১৬ প্লাটুনে মোট ৬৪০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি খুলনা সদর দফতরের টুআইসি মেজর হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
আমাদের খুলনা প্রতিনিধি জানিয়েছেন, রবিবার প্রচারণার শেষ দিনে খণ্ড খণ্ড আকারে মিছিল করেছে প্রার্থীদের সমর্থকরা।
এদিকে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেনের নেতৃত্বে ২৯ সদস্যের নির্বাচনি পর্যবেক্ষক টিম রবিবার দুপুর থেকে পর্যবেক্ষণ কাজ শুরু করে।
সোমবার দুপুর থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স বিতরণ করা হবে। ১ হাজার ৫৬১টি ভোটকক্ষের প্রতিটির জন্য একটি করে ও মোট ২৮৯টি ভোটকেন্দ্রের প্রত্যেকটির জন্য অতিরিক্ত হিসেব আরও একটি করে ব্যালট বাক্স বরাদ্দ রাখা হয়েছে। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সোমবার দুপুরে এগুলো বিতরণ করা হবে। প্রিজাইডিং অফিসাররা এসব সামগ্রী গ্রহণ করবেন।
নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটকেন্দ্র ২৮৯টি ও ভোটকক্ষ ১ হাজার ৫৬১টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯২ জন।
নির্বাচনের দিন ২৮৯ কেন্দ্রে ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। ৩২টি টিমে বিজিবির সদস্যরা ও ৩১টি টিম র্যা বের সদস্যরা টহল দেবেন। ২৫৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে আনসার ও পুলিশ মিলিয়ে ১৪ জন এবং বাকি কেন্দ্রগুলোতে ১২ জন করে সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
এদিকে রবিবার রাতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু জানান, খুলনা সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াবে না। নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুলনা শহরব্যাপী পুলিশের ধরপাকড় অভিযান চলছে। বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা-ভাঙচুর হচ্ছে। সারা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘সরকারের হস্তক্ষেপে কোনও নির্বাচন সুষ্ঠু হয় না— কেসিসির নির্বাচনেও সেটা প্রমাণ হচ্ছে। এত কিছুর পরও বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না। কারণ, সরকারের আসল চেহারা জনগণের কাছে তুলে ধরার এটাই হচ্ছে সর্বোচ্চ সুযোগ। এই পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রকৃত চরিত্র উপলব্ধি করছে এবং করবে। জনগণ সঠিক রায় দিয়ে এর জবাব দিতে পারবে— যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং শান্তিপূর্ণ পরিবশে বজায় থাকে।’

/এনআই/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম