‘সুনাম ধরে রাখতে বিষমুক্ত আম উৎপাদন করতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৬:০৫আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:১৫

বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন শীর্ষক কর্মশালা সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে বিষমুক্ত আম উৎপাদন করতে আম চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা পরিচালক মোহাম্মদ মহসীন। তিনি বলেন,  ‘আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম। শুধু আম নয় এ দেশ থেকে ফলমূল ও সবজিও রফতানি হচ্ছে।’

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সরবরাহযোগ্য বালাইমুক্ত নিরাপদ আম উৎপাদন ও বিপণন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৯ মে) সকাল ১১টায় তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, সলিডারিডাড ও উত্তরণ।

মোহাম্মদ মহসীন বলেন, ‘গত তিন বছর ধরে সাতক্ষীরার আম ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। আবহাওয়া ও পরিবেশগত কারণে সাতক্ষীরার আম আগে পরিপক্ক হয় এবং বাজারে আগে পৌঁছায়। সেজন্য এ আমের চাহিদা বেশি। ঢাকার বিভিন্ন মার্কেটেও সাতক্ষীরার আমের ব্যাপক চাহিদা রয়েছে।’  তিনি বলেন, ‘গত বছরে সাতক্ষীরা থেকে ২০০ মেট্রিকটন টন আম রফতানি হওয়ার কথা থাকলেও মাত্র ৫৪ মেট্রিকটন আম রফতানি হয়। আমরা আশা করছি, এ বছর ২০০ মেক্টিকটন আম বিদেশে রফতানি হবে।’

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারববাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংনিরোধক উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মো আজহার আলী, কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান,  সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সলিডারিডাডের ক্যান্টি ম্যানেজার সেলিম রেজা হাসান ও উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ। এসময় একাধিক আম চাষি ও ব্যবসায়ীরা জেলায় একটি আমের বাজার তৈরি করার দাবি করেন।

অনুষ্ঠান পরিচালনা করে কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ফজলুল হক মনি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান