যশোরে গোলাগুলিতে নিহত ১, পুলিশের দাবি মাদক ব্যবসায়ী

যশোর প্রতিনিধি
২০ মে ২০১৮, ১১:৪৪আপডেট : ২০ মে ২০১৮, ১২:৩৬

যশোর

যশোর শহরতলির সুজলপুরে গোলাগুলিতে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ওই যুবক মারা গেছে। নিহতের পরিচয় জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা বলেন, গভীর রাতে তারা খবর পায় ছুটিপুর সড়কের আকবর মিয়ার রড ফ্যাক্টরির পাশে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। তখন কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০০ পিস ইয়াবা, একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরনে লুঙ্গি এবং খালি গা ছিল। গুলিতে তার মুখমণ্ডল বীভৎস হয়ে গেছে। তাই তাকে চেনাও যাচ্ছে না।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম