ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৩:২৬আপডেট : ২১ মে ২০১৮, ০৩:৪১

হাসপাতালে মাদক ব্যবসায়ী সব্দুল ইসলাম (ছবি- প্রতিনিধি)

ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার নাম সব্দুল ইসলাম। রবিবার (২০ মে) রাত আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর নামক স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

সব্দুল উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। সে এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার রাত আনুমানিক ২টার দিকে নরেন্দ্রপুর নামক স্থানে তাদের একটি টহল টিম চেকপোস্ট বসিয়ে দায়িত্বপালন করছিল। সেসময় ওই স্থান দিয়ে একটি মোটরসাইকেলে ২-৩ জন লোক ঘটনাস্থলে যাওয়ার সময় র‌্যাব তাদের গতিরোধ করে। এসময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলির শেষে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সব্দুলের লাশ পড়ে থাকে।

তিনি আরও জানান, এসময় র‌্যাব ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১০০ বোতল ফেন্সিডিল, ১৫০ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে। নিহত সব্দুলের লাশ বর্তমানে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম