মহেশপুরে অবৈধ মালামালসহ চার ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২১ মে ২০১৮, ২০:৪০আপডেট : ২১ মে ২০১৮, ২০:৪০

মহেশপুরে অবৈধ মালামালসহ চার ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া  এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মণ্ডলের ছেলে মিন্টু মণ্ডল (২৫), আনন্দ মণ্ডলের ছেলে অভিজিৎ মণ্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (২৮)।

মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, রবিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে চার পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। এসময়  তাদের কাছ থেকে চার বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম