বিসিআইসি সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ মে ২০১৮, ২০:১৫আপডেট : ২৪ মে ২০১৮, ২০:২৮

বিসিআইসির সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি’র সার ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উসমান গনি। এ সময় প্রতিটি সারের বস্তায় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়া যায়।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও শৈলকুপা থানার এসআই উত্তম কুমার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা বাজারের বিসিআইসি’র সার ডিলার নিধীর কুমার সাহা ও রিটেইলার জালাল উদ্দিনের কাছ থেকে সার কিনে কৃষকরা প্রতারিত হচ্ছেন—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় গোডাউনে থাকা ৫০ কেজির সারের বস্তা ওজন করে ৪৫ থেকে ৪৬ কেজি পাওয়া যায়। বস্তাপ্রতি ৪ থেকে ৫ কেজি পর্যন্ত পরিমাণে কম থাকার অপরাধে নিধীর কুমার সাহাকে ৪০ হাজার এবং জালাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার টাকা, মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের