বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি ক্লোজড

বেনাপোল প্রতিনিধি
২৫ মে ২০১৮, ০৮:৫৩আপডেট : ২৫ মে ২০১৮, ০৮:৫৩

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি ক্লোজড বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি ফিরোজ আহম্মেদকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার(২৪ মে) সন্ধ্যায় এ নির্দেশ আসার পরপরই তিনি বেনাপোল পোর্ট থানা থেকে যশোর পুলিশ লাইনে যোগদান করেছেন। নতুন ইন্সপেক্টর না আসা পর্যন্ত থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার ওসির দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানের অসুস্থতার কারণে পরিদর্শক (তদন্ত) ফিরোজ আহম্মেদ ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছিলেন।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে দেশজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই অভিযানে বেনাপোল পোর্ট থানার পুলিশের দৃশ্যত কোনও ভূমিকা নেই। এমনকি মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্য থাকারও অভিযোগ রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জালাল আহম্মেদ জানান, চলমান মাদকবিরোধী অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের কোনও সফলতা নেই। বরং অনেক ক্ষেত্রে নমনীয়তা দেখানোর অভিযোগ রয়েছে। সেই কারণে ইন্সপেক্টর ফিরোজকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ ইন্সপেক্টর ফিরোজ আহম্মেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে বর্তমানে যে অভিযান চলছে তাতে আমার থানা সফলতা অর্জন করতে পারেনি। আমার ওসি স্যার অসুস্থ ও অফিসারের সংখ্যা কম থাকায় অভিযান সফলভাবে পরিচালনা করতে পারিনি। এ কারণে আমি ব্যর্থ হয়েছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম