বাগেরহাটে ৮শ ফুট লম্বা পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

এস এম সামছুর রহমান, বাগেরহাট
২৬ মে ২০১৮, ১৭:৩৬আপডেট : ২৬ মে ২০১৮, ১৭:৪০

আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি বাগেরহাটে ৮শ ফুট লম্বা পতাকা নিয়ে র‌্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকরা। বাগেরহাট সদর উপজেলার বাদোখালী এলাকায় ‘বাদোখালী আর্জেন্টিনা সমর্থক গোষ্টী’র ব্যানারে শুক্রবার (২৫ মে) সকালে তারা এই র‌্যালি বের করে। র‌্যালিটি বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়।

র‌্যালির উদ্যোক্তা স্থানীয় মামুন হাওলাদার জানান, আর্জেন্টিনা দলের খেলার আগের দিন আবার এরকম একটি র‌্যালি বের করা হবে।

মামুন হাওলাদার জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একজন ভক্ত। মূলত আর্জেন্টিনা দলের খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখেই তিনি এই দলের ভক্ত হন। স্থানীয় আর্জেন্টিনা দলের সমর্থকদের সৌজন্যে এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে বলে।

র‌্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক মো. সেলিম জানান, প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে এটাই প্রত্যাশা করি।

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাবেক কৃতি ফুটবলার অমিত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উম্মাদনা। বিশ্বকাপ দর্শকদের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে। বাংলাদেশের ফুটবল দর্শকরা ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলের বেশি সমর্থক।

/এনআই /
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের