চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী বিএসএফে’র চার সদস্য বিজিবি’র হেফজতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৮:০৩আপডেট : ২৮ মে ২০১৮, ১৭:২৪

আটক বিজিবি সদস্যদের হস্তান্তর করা হচ্ছে

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) চার সদস্য বাংলাদেশে অনুপ্রবেশকারী করেছে। পরে তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে।  রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ি বিওপির টুআইসি হাবিলদার রবিউল হক বলেন, ‘সশস্ত্র অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ার কারণে আমরা বিএসএফের চার সদস্যকে ক্যাম্পে নিয়ে আসি।’

পরে, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুপুরে তাদের বিএসএফ’র কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়। অনুপ্রবেশকারী বিএসএফের সদস্যরা ভারতের হরেন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের বলে জানিয়েছে বিজিবি। তাদের মধ্যে অমর জিৎ সিং নামে এক উপ-পরিদর্শকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল হাসান ইমাম বাংলা ট্রিবিউনকে জানান, বিএসএফ সদস্যরা ভুলবশত বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে। তাদের সঙ্গে পতাকা বৈঠকের কথা ছিল বলেও তিনি জানান।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান