যশোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

বেনাপোল প্রতিনিধি
২৯ মে ২০১৮, ১১:৩৩আপডেট : ২৯ মে ২০১৮, ১১:৩৩

যশোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকার পাওয়ার হাউসের সামনে বাস-নসিমন সংঘর্ষে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ২ জন হলো, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার জগনন্দ কাঠি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৩) এবং একই উপজেলার কুনদিপুর গ্রামের নুর আলীর ছেলে জিয়ারুল (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিহত ও আহতরা সবাই আম পাড়ার শ্রমিক। তারা সবাই আম পাড়ার জন্য শার্শার বাগ আচঁড়া যাচ্ছিল। পথে শ্যামলাগাছি এলাকার পাওয়ার হাউসের সামনে যশোর-বেনাপোলেগামী একটি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নসিমন যাত্রী জাহিদ ঘটনাস্থলেই নিহত হন এবং নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জিয়ারুল মারা যায়। আহত ৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি