যশোরের ঝিকরগাছা থানা পুলিশ ইয়াবাসহ তারেক হোসেন নামে এক শিক্ষককে আটক করেছে। বুধবার (৩০ মে) পৌরসদরের রাজাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। তারেক উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পুরন্দরপুর গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার এসআই খালেদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে বুধবার বিকালে পৌরসদরের রাজাপট্টি এলাকা থেকে ইয়াবাসহ আটক করে।
তিনি বলেন, ওই শিক্ষক তাকে জানিয়েছেন, সেবনের উদ্দেশ্যে তিনি দুই হাজার টাকা দিয়ে ইয়াবাগুলো কিনেছেন।
তিনি আরও বলেন, আটক তারেককে বৃহস্পতিবার আদালতে চালান করা হবে।
ঝিকরগাছা থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম এই তথ্য জানিয়েছেন।








