বেনাপোলে ৩৬ লাখ ৮০ হাজার হুন্ডির টাকাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
৩১ মে ২০১৮, ১৭:৩৫আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৩৫

হুন্ডির টাকাসহ পাচারকারি আটক

যশোরের বেনাপোল থেকে ৩৬ লাখ ৮০ হাজার হুন্ডির টাকাসহ রেজাউল করিম (৪০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বৃহস্পতিবার (৩১ মে) বিকাল সাড়ে ৩টার সময় বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়।

সে শার্শার কন্যাদহ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন বেনাপোল চেকপোস্ট থেকে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমাণ টাকা পাচার করে যশোরের দিকে নিয়ে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান ফোর্স নিয়ে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে রেজাউল করিমকে একটি ব্যাগসহ আটক করে। পরে বেনাপোল বিজিবি কোম্পানি সদরে নিয়ে ব্যাগটি তল্লাশি করে তার মধ্য থেকে ৩৬ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায়। এ সময় রেজাউলকে মানি লন্ডারিং আইনে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ রেজাউল নামে একজন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রেজাউলকে উদ্ধারকৃত টাকাসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম