ঝিনাইদহের শৈলকুপায় বজ্রাঘাতে হৃদয় (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় তার মা ও নানিসহ তিনজন আহত হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আকাশ উপজেলার কাতলাগাড়ি গ্রামের বিজন দাসের ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হলেন নিহত হৃদয়ের মা সবিতা রানী, নানি জসোদা রানী ও পার্শ্ববর্তী গ্রাম প্রাইমপুরের ডলি খাতুন (৪৫)।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনার সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। হতাহতরা সবাই বাড়ির পাশে নদী থেকে গোসল করে বাড়িতে ফিরছিল। এ সময় বজ্রঘাতে তারা আহত হয়। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশু হৃদয় মারা যায়।








