চিতলমারীতে আগুনে পুড়েছে পাঁচটি ঘর

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ২৩:২৮আপডেট : ০৪ জুন ২০১৮, ২৩:৩৭

আগুনে পুড়ে যাওয়া ঘর
বাগেরহাটের চিতলমারীতে আগুন লেগে একটি বেকারি ও পাঁচটি ঘর পুড়ে গেছে। শহীদ মিনার এলাকায় সোমবার (৪ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে চার জন আহত হয়েছেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট, টুঙ্গিপাড়া ও নাজিরপুরের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে একটি কারখানা ও পাঁচটি বসত ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে স্থানীয় চার যুবক আহত হন।

তারা হলেন-মো. এমদাদুল হক (৩২), বিভাস সাহা (২৫), সুমন সাহা (২২) ও হাসান সরদার (১৯)।

আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার ঘটনা ঘটেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম