বেনাপোলে ৩৫০ গ্রাম সোনার বারসহ ভারতীয় যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ১১:৪৪আপডেট : ০৮ জুন ২০১৮, ১১:৪৬

বেনাপোলে সোনাসহ আটক রঞ্জন সাহা ৩৫০ গ্রাম সোনার বারসহ বেনাপোল চেকপোস্ট কাস্টমসে রঞ্জন সাহা (৩৬) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বহির্গমন পুলিশ চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

শুল্ক গোয়েন্দার উপপরিচালক (তদন্ত সার্কেল) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রঞ্জনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

রঞ্জন সাহা ভারতের কলকাতার বেহালা থানার ৩৪ নম্বর ভূপেন নগর রোডের অনিল সাহার ছেলে। তার পাসপোর্ট নম্বর জেড -৩৮৬৫১১৭।

শুল্ক গোয়েন্দা জানায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল রঞ্জন নামে একজন ভারতীয় সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের খবরের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের পুলিশ চেকিং পয়েন্টে আগে থেকে গোপন অবস্থানে থেকে রঞ্জনকে আটক করে। এর পর রঞ্জনের শরীরে এবং কোমরের বেল্টের ভেতর থেকে ৩৫০ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম