দুর্বৃত্তের হাতে খুন নাকি দুর্ঘটনা?

যশোর প্রতিনিধি
০৯ জুন ২০১৮, ১০:২২আপডেট : ০৯ জুন ২০১৮, ১১:০৮

যশোর

যশোরের চৌগাছায় শুক্রবার রাতে (৮ জুন) আশারফ হোসেন আশা (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে স্বজনদের দাবি। এসময় তার ছেলে জসিমউদ্দিন (২৮) আহত হন। অন্যদিকে পুলিশ বলছে, তিনি ট্রাকচাপায় নিহত হয়েছেন। দুর্বৃত্তরা নিহত আশারফ হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে।

নিহতের মামাত ভাই মিকাইল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে আশারফ তার ছেলে জসিম উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলে করে চৌগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার শাহজাদপুর বিজিবি ক্যাম্পের কাছে রাস্তার ধারে দুটি গাছের সঙ্গে লম্বা করে বাঁধা দঁড়িতে লেগে মোটরসাইকেলসহ তারা মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পরপরই কয়েক জন দুর্বৃত্ত এসে তাদের এলোপাতাড়ি পেটাতে থাকে। তখন জসিমউদ্দিন উঠে কোনো রকমে পাশের বিজিবি ক্যাম্পে গিয়ে সহযোগিতা চায়। কিছুক্ষণ পর বিজিবির সদস্যদের সঙ্গে নিয়ে ফিরে এসে দেখে, আশারফ হোসেনের মৃতদেহ পড় আছে এবং মোটরসাইকেলটি সেখানে নেই।

শনিবার সকালে আহত জসিমউদ্দিন বলেন, ‘শুক্রবার ঢাকা থেকে চৌগাছায় পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় বাবাকে ফোন করে আমাকে নিয়ে যেতে বলি। ফোন পেয়ে বাবা আমার এক চাচার মোটরসাইকেল নিয়ে আমাকে নিতে আসেন। বাড়ি ফেরার পথে বিজিবি ক্যাম্পের প্রায় ২০০ গজ দূরে আমরা দুর্বৃত্তের হামলার শিকার হই।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে চৌগাছার দশপাকিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে ছিনতাইকারীরা বাবা ও ছেলেকে আক্রমণ করে। ছেলে প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌঁড়ে পাশের বিজিবি ক্যাম্পে যায়। ওই সময় তার বাবা চলন্ত ট্রাক দেখে হয়তো সহযোগিতা পাওয়ার আশায় হাত দেখায়। কিন্তু ট্রাকটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

চৌগাছা থানার ওসি খন্দকার শামিমউদ্দিন বলেন, আশারফ হোসেন ট্রাক চাপায় মারা গেছে, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান