জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু

যশোর প্রতিনিধি
১৩ জুন ২০১৮, ১২:৫৫আপডেট : ১৩ জুন ২০১৮, ১২:৫৫

যশোর যশোরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত মহরার রমজানুল ইসলাম (৪৮) মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুন) রাত দেড়টার দিকে যশোর জেনারেল হসাপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। রমজানুল যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে আফরিদি বুধবার সকালে জানান, প্রতিবেশী মাদক ব্যবসায়ী শাহিনুরের কাছ থেকে তার বাবা তাদের বাড়ি সংলগ্ন কিছু জমি কেনেন। কিন্তু শাহিনুর জমির দখল দিচ্ছিল না।
তিনি আরও জানান, গত সোমবার (১১ জুন) সকালে তার বাবা বাড়ির পাশে মাঠে সবজি ক্ষেত দেখতে যান। ওই সময় শাহিনুর পূর্বপরিকল্পিতভাবে গাছিদা দিয়ে তার বাবার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে । পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আর অবস্থা খুবই গুরুতর হলে ওই দিন বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দিলেও তার অবস্থার পরিবর্তন হয়নি। পরে ফের তাকে যশোরে নিয়ে আসা হয়। পরদিন রাত দেড়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই রমজানুলের মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ইনসপেক্টর আবুল বাশার ট্রিবিউনকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার দিনই এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়। আদালতে সেটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্তির জন্য আজ আবেদন করা হবে। কেউ আটক নেই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম