বজ্রপাতের পর নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
১৭ জুন ২০১৮, ০১:৫৩আপডেট : ১৭ জুন ২০১৮, ০১:৫৫

মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার চরসেলামতপুর গ্রামে নৌকার ওপর বজ্রপাতের পর মধুমতি নদীতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুন) সন্ধ্যায় তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান।

নিহতরা হলেন– উপজেলার দাতিয়াদহ গ্রামের খবির বিশ্বাসের ছেলে রমজান (১৯) ও মিটুল মিয়ার ছেলে শরীফ হোসেন (২০)।

চরসেলামতপুর গ্রামের উজ্জল হোসেন ঘটনাস্থল থেকে জানান, ঈদের নামাজ শেষে দাতিয়াদহ গ্রামের ১০-১২ জন যুবক নিজ গ্রাম থেকে একটি মাছ ধরা ট্রলারে করে কামারখালী ব্রিজে ঘুরতে যায়। বৃষ্টির মধ্যে কামারখালী থেকে ট্রলারে বাড়ি ফেরার সময় সন্ধ্যার দিকে চরসেলামতপুর এলাকায় পৌছালে হঠাৎ নৌকার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তিন যুবক ট্রলার থেকে নদীতে পড়ে যায়। এদের মধ্যে থেকে একজন সাতরে তীরে উঠতে পারলেও শরীফ ও রমজান নদীতে ডুবে যায়। পরে রাত ৮টার দিকে স্থানীয় জেলেরা তাদের মরদেহ উদ্ধার করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের