নড়াইলে অষ্টম শ্রেণি পড়ুয়া ধর্ষণের শিকার, ৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০৪:১৪আপডেট : ২১ জুন ২০১৮, ০৯:৩৯

নড়াইল সদর উপজেলার সুবুদ্ধিডাঙ্গা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার পুরুষ সঙ্গীকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ভুক্তভোগী মেয়েটি নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণীনগর গ্রামে অবস্থিত তার নানাবাড়িতে থাকে। বুধবার (২০ জুন) দুপুরে অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলো হবখালী ইউনিয়নের সুবুদ্ধিডাঙ্গা গ্রামের আজাদ মিনার ছেলে রফিকুল মিনা (৩০), হালিম মিনার ছেলে শাহজালাল মিনা (২৩) এবং আজগর মিনার ছেলে মাসুম মিনা (২৫)। নড়াইলে অষ্টম শ্রেণি পড়ুয়া ধর্ষণের শিকার, ৩ জনের বিরুদ্ধে মামলা

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ জুন) ছেলে বন্ধুর সঙ্গে যশোর থেকে নড়াইলে আসছিল অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী। পথিমধ্যে নড়াইলের হবখালী আদর্শ কলেজের কাছে অটোবাইক থেকে নেমে পড়ে তারা। রাত ৯টার দিকে এলাকার মাসুমের দোকানের কাছাকাছি এলে ৮-৯ জন যুবক তাদের পথরোধ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ভুক্তভোগীদের হবখালী বাজারের দিকে যাওয়ার জন্য জোর করে তারা। একপর্যায়ে অভিযুক্ত রফিকুল মিনা, শাহজালাল মিনা ও মাসুম মিনা হবখালী কলেজ এলাকায় ছেলেটিকে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং মেয়েটিকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তাদের নির্যাতনে ওই ছাত্রীর বুক, মুখ ও হাতের বিভিন্ন অংশ জখম হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে নিপীড়ন চালানোর পর অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় এ বিষয়ে কাউকে কিছু না জানানোর হুমকিও দিয়ে যায় তারা। রাত ১২টার দিকে নিপীড়নে অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রীটিকে পাটক্ষেত থেকে উদ্ধার করে সুবুদ্ধিডাঙ্গা গ্রামের বাসিন্দা শাকিলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে ধর্ষণের শিকার ওই ছাত্রী ও তার ছেলে বন্ধুকে নড়াইল সদর থানায় নিয়ে যায়। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

/এএমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম