সাতক্ষীরায় বজ্রাঘাতে নিহত তিন, আহত ৮

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুন ২০১৮, ১৬:৪১আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:১৫

বজ্রাঘাত

সাতক্ষীরার দুই উপজেলায় বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন। সোমবার দুপুরে সাতক্ষীরা সদরের বৈকারি ও শ্যামনগরের গুমনতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৫), শ্যামনগরের গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোস্না মণ্ডল (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাতুননেছা (৩২)।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গুমনতলী মৎস্য সেটে নারী শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৈকারি ইউপি চেয়ারম্যান আছাদুজ্জামান জানান, তিন চারজন কর্মচারী নিয়ে সাজু তার মৎস্যঘেরে কাজ করছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কর্মচারীদের নিয়ে বাড়ি আসার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই সাজু হোসেন নিহত এবং দুইজন আহত হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের