যশোরে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

যশোর প্রতিনিধি
৩০ জুন ২০১৮, ১০:৩২আপডেট : ৩০ জুন ২০১৮, ১০:৩২

বন্দুকযুদ্ধ

যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা বাঘমারা বিলে ‘বন্দুকযুদ্ধে’  তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদ হাসান টোকন (২৯)নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫টি বোমা উদ্ধার করেছে।

পুলিশের দাবি, টোকনকে আটকের পর অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে তার সহযোগী সন্ত্রাসীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, শুক্রবার রাত ১২টার দিকে যশোর শহর থেকে টোকনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ৩টার  দিকে তাকে নিয়ে কায়েমকোলা বাঘমারা বিলে অভিযানে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে টোকনের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা সাত রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পিছু হটলে টোকনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ওসি জানান, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে আহত হয় টোকন। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও৫টি তাজা বোমা উদ্ধার করেছে।

ওসি আরও জানান, নিহত টোকনের নামে ঝিকরগাছা থানায় হত্যা, মাদক ও অস্ত্রসহ ২৭টি মামলা রয়েছে। সে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আসলাম মাস্টারের ছেলে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’