এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে তিনগুণ

মাগুরা প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ০৯:৪১আপডেট : ০২ জুলাই ২০১৮, ০৯:৪৩

কাঁচামরিচ মাগুরায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম তিনগুণ বেড়েছে। ঈদের পর থেকে বাজার মনিটরিং না করার কারণে পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

মাগুরা পুরাতন বাজার ঘুরে দেখা গেছে,৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। সাধারণ ক্রেতারা তিনগুণ দাম দিয়ে কিনতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। যেহেতু কাঁচামরিচ নিত্যপ্রয়োজনীয় একটি দ্রব্য তাই ক্রেতারা বাড়তি দামেই তা কিনতে বাধ্য হচ্ছেন।

মাগুরার কেশবমোড়ের ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘এবার মরিচের ফলন ভালো হয়েছে। এরপরও একটি অসাধু চক্র পরিকল্পনা করে মরিচের দাম বাড়িয়েছে। এটা আসলে মেনে নেওয়া যায় না।’

মাগুরা বেলনগর স্কুলের শিক্ষক আব্দুর রমিম বলেন, ‘রমজান মাসে সরকার বাজার মনিটরিং করার কারণে দাম বাড়েনি। ঈদের পর থেকে বাজার মনিটরিং হচ্ছে না, তাই দাম বৃদ্ধি করার সুযোগ পেয়ে গেছে ব্যবসায়ীরা।’

স্কুলশিক্ষিকা মুক্তা খাতুন বলেন, ‘গত সপ্তাহে যে মরিচ কিনেছি ৪০ টাকা কেজিতে এখন  তা ১২০ টাকা। যেহেতু কাচা মরিচ রান্নায় লাগবেই, তাই এ দামে কিনতে বাধ্য হচ্ছি আমরা।’

মাগুরা কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী হোসেন আলী বলেন, মরিচের দাম বাড়ার পেচনে আমাদের কোনও হাত নেই। আমরা স্থানীয় মার্কেটে মরিচ পাচ্ছি না। এ কারণে বগুড়া থেকে মরিচ আনাচ্ছি। মরিচের দাম একারণেই বৃদ্ধি পাচ্ছে। তবে স্থানীয় বাজারে কেন মরিচ পাওয়া যাচ্ছে না তা আমরা জানি না।’

মাগুরা জেলা মার্কেটিং অফিসার জাকির হোসেন বলেন, ‘এখন সারাদেশেই মরিচের দাম বেশি। আমরা বাজারে তদারকি করতে নেমেছি। আশা করি কয়েকদিনের মধ্যেই মরিচের দাম সাধ্যের মধ্যে চলে আসবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম