বাগেরহাটের ফকিরহাটে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে কামরুল ইসলাম (৩৮) নামে এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে। রবিবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু জাহিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওই স্কুল ছাত্রী বিদ্যালয় থেকে ফেরার পথে কাঠমিস্ত্রি কামরুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি গাড়ির গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের সময় স্থানীয় এক মহিলা দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে কামরুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা একটি মামলা করেছেন। শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।







