বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৯:২৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:৪০

ফেনসিডিল বেনাপোল ও পুটখালী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যরা। এই অভিযানে কোনও মাদক ব্যবসায়ীকে আটক করা যায়নি। বুধবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি সীমান্তের বেনাপোল ও পুটখালী দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে ঢুকছে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোল ও পুটখালী ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পুটখালী বিজিবি সদস্যরা ৮৪৪ বোতল এবং বেনাপোল সদর ক্যাম্পের সদস্যরা ২৮৬ বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। মাদক ব্যবসায়ীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এগুলো ফেলে পালিয়ে যায়।

বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের