সাতক্ষীরায় ২ লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১০:৪৬আপডেট : ১২ জুলাই ২০১৮, ১০:৪৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার ৭টি উপজেলার ২ হাজার ৩১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ লাখ ৩০ হাজার ১৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (১৪ জুলাই) এ টিকাদান কর্মসূচি পালিত হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৭২৮ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ১৫ মাস বয়সী ২ লাখ ৮ হাজার ৪১০ জন শিশুকে একটি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচিতে ৬২১ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ২১৮ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৪ হাজার ৬২ জন। প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা প্রদান করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম