সুন্দরবনে ১২ জেলেকে অপহরণ

মোংলা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ১২:২৯আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৫:১০

সুন্দরবন সুন্দরবনের মরাপশুর ও আন্ধারিয়া এলাকা থেকে ১২ জেলেকে অপহরণ করেছে দস্যু শরিফ বাহিনী। শুক্রবার (১৩ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১১ জুলাই) সুন্দরবনের মরাপশুর, ভদ্রা ও ঝাপসি এলাকা থেকে আট জেলেকে অপহরণ করে দস্যুরা। তারা সবাই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে।

জেলে মহাজন কুদ্দুস মোল্লা, মহিদ শেখ এবং মাওলা জানান, সুন্দরবনের ভিতরে মাছ ধরতে গেলে প্রায়ই দস্যুদের কবলে পড়তে হয় জেলেদের। শুক্রবার ১২ জন জেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হবে।

তারা বলেন, কোস্টগার্ডের কোনও টহল না থাকায় দস্যুদের উৎপাত বেড়েছে। জেলেদের অপহরণের পরও তারা কোনও সহযোগিতা করেন না। কোনও জেলেকে দস্যুদের কবল থেকে উদ্ধারও করতে পারেন না তারা।

লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, জেলেদের অপহরণের কথা শুনেছি। অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারের চেষ্টা কর হবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি