কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ইবি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ০৯:০৯আপডেট : ১৫ জুলাই ২০১৮, ০৯:২০

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ও কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। শনিবার (১৪ জুলাই) বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।

ইবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কয়েকটি বিভাগে ক্লাস হয়নি। বিশ্ববিদ্যালয়ের  আইন বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ প্রায় ১০টি সম্পূর্ণ ও আংশিকভাবে ক্লাস বর্জন করেছে। এছাড়াও লোক প্রশাসন বিভাগের কয়েকটি বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘যতদিন কোটা সংস্কার ও ভাইদের মুক্তি না দেওয়া হবে ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের ভাইদের জেলে রেখে আমরা এসি রুমে বসে ক্লাস করতে পারি না।’

ক্লাস বর্জনকারী  মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন, ‘নুরু ও তরিকের রক্ত ঝরিয়ে দেশের সব শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে সরকার। কোটা সংস্কারের নেতাদের জেলে দিয়ে পুরো ছাত্র সমাজকে জেলে ভরেছে। পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম