খুলনায় দুটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

খুলনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০৯:৫৮আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৯:৫৮

ইসলামী আন্দোলনর ‍খুলনার ২ ও ৩ আসনের প্রার্থী আব্দুল আওয়াল ও মুজ্জাম্মিল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনা- ২ ও ৩ আসনের জন্য ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টায় মহানগরীর ফজলুল উলুম বহুমুখী মাদ্রাসা মিলানায়তনে দলটির খুলনা মহানগর কমিটির এক জরুরি মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। দলটির খুলনা মহানগর সহসভাপতি শেখ মুহা. নাসির উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে খুলনা- ২ আসনের জন্য দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল এবং খুলনা- ৩ আসনের জন্য দলের মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হকের নাম চূড়ান্ত করা হয়েছে।

মহানগর সভাপতি মুজ্জাম্মিল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আমানুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ডা. মোখতার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের নগর উপদেষ্টা চরমোনাই পীরের খলিফা অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব ইঞ্জিনিয়ার রজব আলী, খুলনা জেলা সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন– নগর সহসভাপতি মাওলানা মুজাফ্ফার হোসাইন, শেখ মুহা. নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক জিএম সজিব মোল্লা, মো. আবু গালিব, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, মো. আব্দুর রশিদ, অর্থ-সম্পাদক জিএম কিবরিয়া, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম তুষার, মাওলানা আব্বাস আমিন, প্রশিক্ষণ সম্পাদক ডা. আল আমিন এহসান প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ