ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৩:৫১আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:০৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় ধর্ষণে ব্যর্থ হয়ে বাচাখুকি (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আকতারুল ইসলাম (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে গ্রামবাসী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ফিংড়ি ইউপি মেম্বর মধুসূদন মণ্ডল জানান, ফয়জুল্যাপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী বাচাখুকি বুধবার সকালে পালিচাঁদ বিলে ছাগল চরাতে যান। ধারণা করা হচ্ছে, সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল একই গ্রামের আহাদ আলির ছেলে আকতারুল। পরে আকতারুল ওই গৃহবধূকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হলে আকতারুল মেহগনি গাছের ডাল দিয়ে বাচাখুকির মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের ওই খালে পুঁতে রাখে। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘাতক আকতারুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিরাজ এ তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম