সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৪:৪৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৪:৪৮

বিদ্যুৎস্পৃষ্ট সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৫) ও সিরাজুল ইসলাম (৬০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এই তথ্য জানিয়েছেন।
এদের মধ্যে দেলোয়ার হোসেন কাকডাঙ্গা গ্রামের নাসির উদ্দিনের ছেলে ও সিরাজুল ইসলাম একই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে পোল্ট্রি খামার করার জন্য ঘর তৈরির কাজ করছিলেন সিরাজুল ইসলাম। এসময় বাড়ির ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ভেজা বাঁশ লেগে প্রথমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গৃহকর্তা দেলোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান