২০ দিন পর কবর থেকে মোটরসাইকেল মিস্ত্রির লাশ উত্তোলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১৩:১৮আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৩:২৪

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়লগাছি সরকারি কবরস্থান থেকে মোটরসাইকেল মিস্ত্রি জাকির হোসেনের (৩০) লাশ দাফনের ২০ দিন পর উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফকরুল আহম্মদের উপস্থিতিতে পুনঃময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়। নিহত জাকির হোসেন উপজেলার কুড়লগাছি গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, গত ৬ জুলাই সকালে পারিবারিক কলহের জের ধরে মোটরসাইকেল মিস্ত্রি জাকির হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা মোহাম্মদপুরস্থ ভাড়া বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ওই দিন সন্ধ্যায় কুড়লগাছি সরকারি কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়।
জাকিরের মৃত্যুর ব্যাপারে বাবা লাল মিয়ার সন্দেহ হলে তিনি দামুড়হুদা থানায় একটি লিখিত অভিযোগ করে। এরপর জাকিরের স্ত্রী বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয় পুলিশ।
গত ১৭ জুলাই জাকিরের বাবা লাল মিয়া বাদী হয়ে নিহত জাকিরের স্ত্রী বর্ষাসহ চারজনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য পুনরায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলী জানান, হত্যা না আত্মহত্যা জানা যায়নি, তবে আগের ময়নাতদন্ত রিপোর্ট এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরে প্রকৃত ঘটনা জানা যাবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের