সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী-শ্বশুরের মৃত্যুদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৩:১৬আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৩:১৬

মৃত্যুদণ্ড

সাতক্ষীরায় স্ত্রী হত্যা মামলায় স্বামী ও শ্বশুরের মৃতুদণ্ডের আদেশ দিয়েছেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের মৃত হলুদ আলী গাজীর ছেলে দীন মোহাম্মদ গাজী (৫৫) ও তার ছেলে ওমর আলী গাজী (৩৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর মাসে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের দীন মোহাম্মদ গাজীর ছেলে ওমর আলী গাজীর সঙ্গে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হয়। এরপর ২০১৭ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেয়াই দীন মোহাম্মদ গাজী হঠাৎ তাকে মোবাইলে খবর দেন তার মেয়ে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় পালিয়ে গেছে। এর তিনদিন পর ২০১৭ সালের ১০ জানুয়ারি চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কলারোয়া থানায় আমেনার স্বামী-শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করেন তার বাবা। এ মামলায় কলারোয়া থানার এসআই সোলায়মান আক্কাস ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় সাক্ষ্য গ্রহণ ও নথি পর্যালোচনা করে আমেনার স্বামী ওমর আলী গাজী ও শ্বশুর দীন মোহাম্মদ গাজীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আমেনার শাশুড়ি আনোয়ারা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম