নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় নড়াইল-যশোর মহাসড়কের পাশে তরিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে একটি লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








