মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মিলনের লাশ দেশে ফিরবে বৃহস্পতিবার

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১৭:৩৮আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৯:৩৯

মিলন মোল্লা
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মিলন মোল্লার (২২) লাশ বৃহস্পতিবার (৯ আগস্ট) দেশে ফিরবে। পরে তার লাশ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার বড়বিলা গ্রামের বাড়িতে নিয়ে আসা হব বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গত রবিবার (৫ আগস্ট) মালয়েশিয়ায় যাত্রীবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন সাতক্ষীরার ছেলে মিলন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে নিহতের বাবা আকছেদ মোল্যা পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতে যায়। তার কয়েকবছর পর মিলনও বাবার সঙ্গে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতে যায়।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, মিলন আট বছর আগে মালায়েশিয়ায় রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে যায। রবিবার তিনি মোটরসাইকেল চালানো অবস্থায় পেছন দিক থেকে যাত্রীবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের