উপজেলা আ.লীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসা সুপারকে মারধরের অভিযোগ, মামলা

নড়াইল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৯:০৭আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৫৭

  নড়াইল নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মানিরুল ইসলামের বিরুদ্ধে বড়নাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলামকে (৫১) বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৮ আগস্ট) দুপুরে শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়া থানায় মানিরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী গত ২ আগস্ট কালিয়া উপজেলা ইউএনওকে সভাপতি করে বড়নাল দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়। কিন্তু মানিরুল ইসলাম বিষয়টি মেনে নিতে পারেননি। এরপর থেকে মানিরুল ইসলাম আমাকে হুমকি দিয়ে আসছিলেন। তাকে (মানিরুল) সভাপতি করতে হবে বলে ক্রমাগত চাপ দিতে থাকেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার প্রথমে দুপুরে এবং রাত সাড়ে ৯টার দিকে দুই দফা মানিরুলসহ তার লোকজন মাদ্রাসায় এসে রেজুলেশন খাতা পরিবর্তন করে তাকে (মানিরুল) সভাপতি করতে চাপ দেন। এ সময় মানিরুলসহ তার সঙ্গে থাকা সাইজুর ও খাইরুল আমাকে কিলঘুষি মারতে মারতে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। প্রাণে মেরে ফেলারও হুমকি দেন। তারা আমার পোশাক ছিঁড়ে ফেলে। রেজুলেশন খাতা ছিঁড়ে ফেলে মাদ্রাসার সভাপতি হিসেবে কালিয়া ইউএনওর নাম বাদ দিয়ে মানিরুল ইসলাম নতুন করে রেজুলেশন লিখে সংশ্লিষ্টদের স্বাক্ষর প্রতিস্থাপন করে সভাপতি হওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী বলেন, এ ঘটনার পর সুপারসহ মাদ্রাসার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত মানিরুল ইসলাম পলাতক রয়েছেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের