চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ১৮ লাখ ভারতীয় রুপিসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১১:৫০আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:৫২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত থেকে ১৭ লক্ষ ৯৩ হাজার ৩২০ ভারতীয় রুপিসহ হেলাল উদ্দিন (৪৬) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা ।বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক হেলাল উদ্দিন ঢাকা জেলার সাভার উপজেলার বাইদগাও গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে।

দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল বারী জানান, বুধবার সকালে ভারত থেকে পাসপোর্টযোগে (পাসপোর্ট নম্বর বিটি-০১৬০৩৮৫) হেলাল উদ্দিন ভারত থেকে বাংলাদেশে আসেন।সীমান্তে বিজিবি সদস্যরা ব্যাগ তল্লাশি করার সময় ভারতীয় রুপি দেখতে পায়। এরপর তার দেহ এবং ব্যাগ তল্লাশি করে ১৭ লক্ষ ৯৩ হাজার ৩২০ রুপি উদ্ধার করেন।

তিনি আরও জানান, আটক হেলালকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম