প্রেমের ফাঁদে ফেলে দুই লাখ টাকা চাঁদা দাবি, গ্রেফতার ১

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৮, ১৩:৩৫আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৩:৩৫

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকার গাউসুল আযম শাকিলকে প্রেমের ফাঁদে ফেলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনার সোমবার (২৭ আগস্ট) রাতে যশোর জেলার কেশবপুর উপজেলার কাথণ্ডা গ্রাম থেকে সিরাজুল ইসলাম মোড়ল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার (২৮ আগস্ট) সকালে শাকিলের বাবা বাদী হয়ে সিরাজুল ও তার স্ত্রী জাহানারার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার সিরাজুল কেশবপুর উপজেলার কাথণ্ডা গ্রামের বাসিন্দা।
পুলিশের সূত্র জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শাকিলের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন সিরাজুলের স্ত্রী জাহানারা খাতুন। রবিবার শাকিলকে বাড়িতে দাওয়াত করেন তিনি। এসময় জাহানারা ও তার স্বামী শাকিলকে ঘরে আটকে রেখে তার পরিবারের সদস্যদের কাছে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘শাকিলের বাবা সিরাজুল ইসলাম সাতক্ষীরা সদর থানা পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ কৌশলে শাকিলের পরিবারের পক্ষ থেকে ওই গৃহবধূর সঙ্গে মোবাইলে কথা বলে একটি বিকাশ নাম্বার চান। একপর্যায়ে ওই বিকাশ কাউন্টার থেকে টাকা নেওয়ার সময় পুলিশ ওই গৃহবধূর স্বামী সিরাজুলকে গ্রেফতার করেন। তবে গৃহবধূ জাহানারা পালিয়ে যেতে সক্ষম হন।’

/এমএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের