ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ী রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফুলবাড়ী রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি মিজানুর রহমান খান বলেন, নিহত হওয়া ব্যক্তিটি লুঙ্গি পরিহিত। রাতে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত তিনি নিহত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।








