ইবিতে ১০ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু

ইবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৬

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ৩৩ টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ’র সমন্বয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানিয়েছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার নিয়ম পরিবর্তন করে ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বছর ৫টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা এ ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ৩টি বিভাগ, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ১টি বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ১টি বিভাগ। ‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ৯টি বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ২টি বিভাগ। ‘সি’  ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ৬টি বিভাগ। ‘ডি’  ইউনিটের অধীনে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ১১টি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।

আগামী ১০ সেপ্টেম্বর রাত ১২.০১ মিনিট থেকে ১০ অক্টোবর রাত ১২.০১ মিনিট পর্যন্ত আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। ১জন আবেদনকারী একটি ইউনিটের জন্য শুধুমাত্র ১টি আবেদন করতে পারবে। তবে যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে আবেদন করতে পারবে। আগামী ১৬ আক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

ইউনিট প্রতি ফি ২০০ টাকা এবং ইউটিনে প্রতিটি বিভাগের জন্য আরো ১০০ টাকা করে জমা দিতে হবে। সে অনুযায়ি ‘এ’ ইউনিটে ৫ বিভাগের জন্য ৭০০ টাকা, ‘বি’ ইউনিটে ১১টি বিভাগের জন্য ১৩০০ টাকা, ‘সি’ ইউনিটে ৬ টি বিভাগে জন্য ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটে ১১টি বিভাগের জন্য ১৩০০ টাকা নির্ধারন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ভর্তি পরীক্ষা সহজীকরণ ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ বছর ইউনিটের সংখ্যা কমানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করনোর ক্ষেত্রেও নানা পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।’

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান