সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অরুন রায় (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অরুণ রায় পাইকগাছা সদরের অনিল রায়ের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
ওসি মেহেদী রাসেল জানান, অরুন রায় পিকআপ নিয়ে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন। এসময় দাতপুর নামক স্থানে পৌঁছালে তালাগামী একটি ইঞ্জিল ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে অরুন রায় নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।








