যশোরে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী আহত

যশোর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫২

যশোর যশোরে শুক্রবার রাতে আবু তালেব (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে মনি ওরফে কসাই মনি নামে এক সন্ত্রাসী। 
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের পূর্ববারান্দি মাঠপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত আবু তালের শহর যুবলীগ কর্মী এবং তার বাড়ি পশ্চিম বারান্দি কদমতলায়।

জেলা যুবলীগের অর্থ বিষয়ক সহ-সমম্পাদক কামাল হোসেন পর্বত বলেন, ‘আবু তালেব শহর যুবলীগ কর্মী। তাকে ছুরিকাঘাত করা হয়েছে।’
আহতের ভাই আব্দুস ছালাম বলেন, শুক্রবার রাতে তার ভাই  পূর্ববারান্দি মাঠপাড়া থেকে বাড়ি ফিরছিল। তখন ওই এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনি ওরফে কসাই মনি তাকে এলোপাড়াড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক বলেন, তার বুকের ডান পাশে, বাম পায়ে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এসআই কাইউম মুন্সি বলেন, কারা আবু তালেবকে ছুরিকাঘাত করেছে তা এই মুহূর্তে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত আটকের জন্য পুলিশ অভিযানে আছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান