আকিফার মৃত্যু: গঞ্জেরাজ পরিবহনের মালিক ও চালকের জামিন

কুষ্টিয়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭

আকিফা

কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে আকিফা খাতুন নিহতের ঘটনা করা মামলায় বাসের মালিক ও চালককে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র বিচারিক হাকিম আদালতে বিচারক এম এম মোর্শেদ তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কাদেরী বলেন, ‘গত রবিবার (৯সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের মালিক জয়নাল আবেদীনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়। সোমবার সকালে গ্রেফতার জয়নালকে আদালতে পাঠানো হয়। একই সঙ্গে বাসের চালক খোকনও ওই আদালতে আত্মসমর্পণ করেন। পরে দু’জনের আইনজীবী আদালতের কাছে তাদের জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন দেন।

উল্লেখ্য, গত ২৮ অগাস্ট দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় এলাকায় শিশু আকিফা খাতুনকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। এসময় পেছন থেকে ফয়সাল গঞ্জেরাজ পরিবহন বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আহত হয় আকিফা। এর দুইদিন পর ৩০ অগাস্ট ভার ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আকিফা ও তার মাকে বাসের ধাক্কার ঘটনাটি স্থানীয় একটি জুয়েলারির দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তার সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনও হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাথায় আঘাত পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ওইদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। ৩০ আগস্ট ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)তার মৃত্যু হয়। এ ঘটনায় আকিফার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী হারুন উর রশিদ ফয়সাল গঞ্জেরাজ পরিবহনের চালক, তার সহকারী এবং বাস মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। নিহত আকিফা খাতুন কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান